ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রাশিয়া–ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েছে, মস্কোর কড়া সমঝোতা হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১০:৫৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১০:৫৫:৪০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
রাশিয়া–ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েছে, মস্কোর কড়া সমঝোতা হুঁশিয়ারি ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকার মধ্যে পূর্বাঞ্চলীয় খারকিভে রুশ ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। একই সময়ে দখলকৃত জাপোরিজঝিয়া অঞ্চলের একটি তেলের ডিপো ও একটি রুশ তেল টার্মিনালে সফল আক্রমণের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। যুদ্ধের সামরিক উত্তেজনা বাড়ার পাশাপাশি দুপক্ষই কৌশলগত অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 

স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় জাপোরিজঝিয়ার ফ্রন্টলাইনে সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনায় ব্যস্ত দেখা যায়। তার সফরের মধ্যেই ইউক্রেনীয় বাহিনী দখলকৃত অঞ্চলে জ্বালানি স্থাপনায় হামলার দাবি জানায়।
 

অন্যদিকে, খারকিভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলা নতুন করে হতাহতের ঘটনা ঘটিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি গ্রাম এবং খারকিভের সিনেলনিকোভে এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। ইউক্রেন এ দখলদারিত্বের অভিযোগ অস্বীকার করলেও সীমান্তবর্তী এলাকায় রুশ অগ্রযাত্রা নিয়ে উদ্বেগ বাড়ছে।
 

এ অবস্থায় রাশিয়া সতর্কবার্তা দিয়েছে, আগে বা পরে কিয়েভকে মস্কোর সঙ্গে সমঝোতায় আসতেই হবে। তাদের মতে, আলোচনায় দেরি যত বাড়বে, ইউক্রেনের পরিস্থিতিও তত কঠিন হবে। তবে কিয়েভের পাল্টা দাবি, রাশিয়ার প্রস্তাবিত শর্তগুলো কার্যত আত্মসমর্পণের সমান, যা গ্রহণযোগ্য নয়। যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া এখনো শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।
 

ভূরাজনৈতিক এই উত্তেজনার মাঝেও ইউক্রেন পুনর্গঠনে সহায়তার পথ খুঁজছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ অর্থমন্ত্রীদের বৈঠকে ইউরোপে জব্দ হওয়া রুশ সম্পদকে জামানত হিসেবে ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দেওয়ার প্রস্তাব উঠে এসেছে। ডেনমার্কের অর্থমন্ত্রী এই পরিকল্পনাকে সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবে বর্ণনা করলেও, ইউরোপীয় কমিশন এসব সম্পদ ব্যবহারের ঝুঁকি মোকাবিলায় যৌথ অবস্থানের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।