ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু, নদীমাতৃক সংস্কৃতির নতুন পর্যটন দিগন্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:১০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১০:১০:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু, নদীমাতৃক সংস্কৃতির নতুন পর্যটন দিগন্ত ছবি: সংগৃহীত
রাজধানীর সদরঘাট থেকে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটির উদ্বোধন করেন। এটি শুধু একটি পর্যটন নৌযান নয়, বরং বাংলাদেশের নদীমাতৃক ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত প্রতীক হিসেবে গণ্য হচ্ছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড. সাখাওয়াত হোসেন জানান, ২১ নভেম্বর থেকে ঢাকা-বরিশাল রুটে জাহাজটি নিয়মিত পর্যটন সেবা শুরু করবে।
 
তিনি বলেন, “পিএস মাহসুদ বাংলাদেশের নদীমাতৃক ঐতিহ্য ও নৌ-পর্যটনের মধ্যে অনন্য সেতুবন্ধন সৃষ্টি করবে। নতুন প্রজন্ম যেন বাংলাদেশের নদী ও সংস্কৃতি বোঝে, সেই উদ্দেশ্যেই এটি পুনরায় চালু করা হয়েছে।”
 
নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী জানান, জাহাজটি পুনরায় চালু হওয়ায় দেশি ও বিদেশি পর্যটককে আকৃষ্ট করা সম্ভব হবে। স্টিমারে ঐতিহ্যবাহী খাবার, বাংলা সংগীতের লাইভ পরিবেশনাসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকবে।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা জানিয়েছেন, স্টিমারের সংস্কারে মূল কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ন রাখা হয়েছে। তবে ইঞ্জিন, নিরাপত্তা এবং অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আধুনিক করা হয়েছে। এতে আধুনিক কেবিন, পর্যটকবান্ধব ডেক এবং ডিজিটাল নেভিগেশন ব্যবস্থা সংযোজন করা হয়েছে।
 
স্টিমারটি প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল এবং প্রতি শনিবার বরিশাল থেকে ঢাকা যাবে। সকাল ৮টায় ঢাকা ছাড়বে এবং রাতেই বরিশালে পৌঁছাবে। যাত্রাপথে নদীর সৌন্দর্য ও তীরের দৃশ্যাবলি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে।
 
নিরাপত্তার জন্য আন্তর্জাতিক মানের লাইফবোট, অগ্নি-নিরাপত্তা সরঞ্জাম ও জিপিএস ব্যবস্থা সংযোজিত হয়েছে। এছাড়া পরিবেশবান্ধব কম কার্বন-নিঃসরণ প্রযুক্তির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা নদী দূষণ কমাতে সহায়ক। আগের রাতভিত্তিক চলাচলের পরিবর্তে দিনের ভ্রমণ চালু হওয়ায় পর্যটকরা নদী ও নদীর তীরের সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।