ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রোজার আগেই নির্বাচন: ফেব্রুয়ারিতে ভোট, নিরাপত্তায় রেকর্ড প্রস্তুতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:৩৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১০:৩৫:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
রোজার আগেই নির্বাচন: ফেব্রুয়ারিতে ভোট, নিরাপত্তায় রেকর্ড প্রস্তুতি ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সব প্রস্তুতি কার্যত আজ থেকেই সম্পন্ন বলে তিনি নিশ্চিত করেছেন।
 
শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তায় ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে—নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী তিন দিনসহ।
 
প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে মাঠে ৩০ হাজার সেনাবাহিনী কার্যরত আছে। নির্বাচনের সময় এই সংখ্যা হবে প্রায় ১ লাখ। পাশাপাশি থাকবেন: ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‍্যাব ও প্রায় সাড়ে ৫ লাখ আনসার। জাতীয় নির্বাচনের ইতিহাসে নিরাপত্তা বাহিনীর এ অন্যতম বৃহৎ মোতায়েন হবে।
 
তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার কোনো সুযোগ দেয়া হবে না। সরকারের মূল লক্ষ্য হলো জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। দুপুরে পটুয়াখালী পুলিশ লাইন ঘুরে তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা, নৌপথ নিরাপত্তা, সাইবার নজরদারি ও নিবারণমূলক টহল নিয়ে নির্দেশনা দেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।