ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০২:৫৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০২:৫৫:১৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন স্থানে শনিবার রাতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাজারীবাগে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয় এবং আলাদাভাবে আগারগাঁও ও বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের নিশ্চিত তথ্যমতে, এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
 

পুলিশ জানায়, শনিবার রাত প্রায় ১২টার দিকে হাজারীবাগ থানার বেড়িবাঁধ রোডে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, অজ্ঞাত দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
 

এদিকে রাত প্রায় ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তেজগাঁও অঞ্চলের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
 

রাত ১১টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মেও ককটেল বিস্ফোরণ ঘটে। বিমানবন্দর থানার এসআই মাসুদ পারভেজ জানিয়েছেন, এতে কোনো ব্যক্তি আহত হননি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করেছে।
 

আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনা তদন্ত করছে এবং শহরজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।