ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

গাজায় শান্তিরক্ষায় ২০ হাজার সেনা প্রস্তুত রেখেছে ইন্দোনেশিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৯:৪০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৯:৪০:৩২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
গাজায় শান্তিরক্ষায় ২০ হাজার সেনা প্রস্তুত রেখেছে ইন্দোনেশিয়া যুদ্ধবিধ্বস্ত গাজা। ছবি: সংগৃহীত
 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সম্ভাব্য শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়ার জন্য ২০ হাজার সেনাকে প্রস্তুত রেখেছে ইন্দোনেশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাজাফ্রি সাজামসোয়েদ্দিন শুক্রবার জানান, এই সেনারা মূলত গাজার স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত পুনর্নির্মাণ কাজ পরিচালনায় নিয়োজিত হতে পারে।
 

ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং গাজায় বহুজাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের বিষয়ে যুক্তরাষ্ট্র যেসব দেশের সঙ্গে আলোচনা করছে, তাদের অন্যতম। আলোচনায় থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে আজারবাইজান, মিশর ও কাতার।
 

গত সপ্তাহে প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওয়াশিংটন একটি প্রাথমিক খসড়া তৈরি করেছে, যেখানে গাজাকে অ-সামরিকীকরণ, সীমান্ত সুরক্ষা, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা, ত্রাণ সরবরাহ এবং নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তার মতো দায়িত্বসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।
 

তবে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে এখনো সেনা মোতায়েনের সময়, পরিধি বা মিশনের সুনির্দিষ্ট ম্যান্ডেট বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সেনারা আপাতত স্বাস্থ্য ও নির্মাণ কার্যক্রমে সহায়তার প্রস্তুতিতে রয়েছে, এবং মোতায়েন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
 

তিনি আরও জানান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও এবং জর্ডানের রাজা আবদুল্লাহ—যিনি রাষ্ট্রীয় সফরে জাকার্তায় অবস্থান করছেন—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা করবেন।
 

এর আগে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রাবোও বলেছিলেন, শান্তির স্বার্থে আন্তর্জাতিক ম্যান্ডেট থাকলে ইন্দোনেশিয়া ২০ হাজার বা তার বেশি সেনা গাজায় মোতায়েন করতে প্রস্তুত।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।