ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে স্বাভাবিক যান চলাচল, রায় ঘিরে বাড়তি সতর্কতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০১:৪০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০১:৪০:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে স্বাভাবিক যান চলাচল, রায় ঘিরে বাড়তি সতর্কতা ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার দিনেও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রায় কেন্দ্রিক অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে সোমবার ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কে কঠোর নজরদারি বজায় রেখেছে।
 
সোমবার (১৭ নভেম্বর) সকালে এক্সপ্রেসওয়ে ঘুরে দেখা যায়, দূরপাল্লা ও লোকাল বাস চলাচল অব্যাহত রয়েছে। স্ট্যান্ডগুলোতে যাত্রীদের স্বাভাবিক আনাগোনা চোখে পড়ে। কয়েকজন চালক জানিয়েছেন, পথে কোনো বাধা বা নিরাপত্তা ঝুঁকি নেই। পুলিশের উপস্থিতি থাকায় পরিবহন স্বচ্ছন্দে চলাফেরা করছে।
 
ঢাকাগামী যাত্রীদের মধ্যে সাধারণত রায় ঘোষণার দিনে ভ্রমণের বিষয়ে শঙ্কা থাকে। তবে আজ অনেকেই বলছেন, রাস্তায় কোনো অস্বস্তিকর পরিস্থিতি নেই, বরং যাত্রী ওঠানামা স্বাভাবিকভাবেই চলছে।
 
সূর্যনগর বাসস্ট্যান্ডে দায়িত্বে থাকা দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাঈনুল ইসলাম বলেন, "রাত থেকেই মহাসড়কে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।"
 
রায়ের দিনে আওয়ামী লীগসহ নিষিদ্ধ দলের কোনো অপতৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী কড়া অবস্থানে রয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করায় এই গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল অব্যাহত আছে, যা স্বস্তি দিয়েছে সাধারণ যাত্রীদের।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।