ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

অনলাইনে মিলবে ফায়ার সেফটি প্ল্যান সার্টিফিকেট, বাড়ছে ডিজিটাল সেবা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০১:৫২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০১:৫২:৪৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
অনলাইনে মিলবে ফায়ার সেফটি প্ল্যান সার্টিফিকেট, বাড়ছে ডিজিটাল সেবা ছবি: সংগৃহীত
এখন থেকে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র (NOC) অনলাইনে ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জানিয়েছে, আগে এই নথি সংগ্রহ করতে সরাসরি অফিসে যেতে হতো, এখন ঘরে বসেই পাওয়া যাবে অনুমোদনের কপি।
 
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের দাপ্তরিক সেবা সহজ ও দ্রুত করার লক্ষ্যেই এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। যদিও আবেদন অনলাইনে করা যেত, তবে এতদিন অনুমোদিত কপি সংগ্রহ ছিল সম্পূর্ণ ম্যানুয়াল।
 
অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সেবার স্বচ্ছতা ও গতি বাড়াতে এই সুবিধা চালু করা হয়েছে।
 
তিনি বলেন, ‘অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩’ অনুযায়ী বাণিজ্যিক, শিল্প ও বহুতল আবাসিক ভবনের জন্য ফায়ার সেফটি প্ল্যান বাধ্যতামূলক। অনলাইনে NOC জারি হওয়ায় অগ্নি-নিরাপত্তা মানা আরও সহজ হবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে, এবং ভবন মালিকদের আইন মেনে চলার প্রবণতা বাড়বে।’
 
এই পদক্ষেপকে দেশে ডিজিটাল প্রশাসনিক সেবার এক বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।