ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির নিরাপদ প্রত্যাবর্তন: মানবপাচারঝুঁকি থেকে জীবন রক্ষা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০১:৫৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০১:৫৯:৫৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির নিরাপদ প্রত্যাবর্তন: মানবপাচারঝুঁকি থেকে জীবন রক্ষা ছবি: সংগৃহীত
লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত এবং দেশে ফিরতে আগ্রহী ১৭০ বাংলাদেশিকে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার সকালে স্থানীয় সময় ০৬:১০ মিনিটে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। এ কার্যক্রমটি পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে সম্পন্ন হয়েছে।
 
ফেরত আসা অধিকাংশ বাংলাদেশি মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা করতে লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা যায়। তাঁদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ, জিম্মি অবস্থা এবং শারীরিক নির্যাতনের মতো ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁদের দেশে ফেরানোর পদক্ষেপ জোরদার করে।
 
ঢাকায় পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জনসচেতনতা বৃদ্ধির জন্য এসব ভুক্তভোগীকে নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে উৎসাহিত করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ একই ধরনের প্রতারণার ফাঁদে না পড়েন। আইওএম প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করেছে।
 
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও আইওএম যৌথভাবে কাজ করছে। মানবপাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়া জোরদারে এসব উদ্যোগকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।