ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

গণভোটের আইন এখনো হয়নি, প্রস্তুতি আইনের পরই: প্রধান নির্বাচন কমিশনার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১০:০৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১০:০৭:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
গণভোটের আইন এখনো হয়নি, প্রস্তুতি আইনের পরই: প্রধান নির্বাচন কমিশনার ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন গণভোটের প্রস্তুতি শুরু করার আগে প্রয়োজনীয় আইন প্রণয়ন সম্পন্ন হওয়া জরুরি। তিনি বলেন, আগের দুটি গণভোট বিদ্যমান আইন অনুযায়ী অনুষ্ঠিত হলেও এবার গণভোট আয়োজনের জন্য আলাদা আইন এখনো প্রণীত হয়নি।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শেষে তিনি এসব কথা জানান। সিইসি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ পুরোপুরি সহনীয় নয় এবং এ বাস্তবতা উপেক্ষা করে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, ভোটাররা কাঙ্ক্ষিতভাবে কেন্দ্রে উপস্থিত হলে কোনো পক্ষই অরাজকতা সৃষ্টির সাহস পাবে না।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গোপনীয়ভাবে নির্বাচন আয়োজন করতে চায় না। সাংবাদিকদের উপস্থিতি এবং তাঁদের ক্যামেরা কার্যত সিসিটিভির ভূমিকা পালন করবে। তবে ইতোমধ্যে কিছু স্থানে সিসি ক্যামেরা বসানো হলেও সেগুলো সহজেই অচল করে রাখা যায়, যা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থাপনাও বর্তমানে কমিশনের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।