ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:৫৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:৫৯:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ ছবি: সংগৃহীত

নোয়াখালী-৫ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী ফখরুল ইসলামকে পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে দলটির একাংশ। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কবিরহাট বাজারে আয়োজিত এ কর্মসূচিতে প্রার্থী বিরোধী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিক্ষোভকারীরা বজলুল করিম চৌধুরী আবেদকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে ‘বয়কট ফখরুল ইসলাম’ ও ‘মনোনয়ন পরিবর্তন চাই’—এমন স্লোগান দেন।
 

বিকেলে আবেদপন্থি নেতাকর্মীরা কবিরহাট কলেজের সামনে জড়ো হয়ে মিছিল শুরু করেন। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীদের অভিযোগ, ফখরুল ইসলাম স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নন এবং তার বিরুদ্ধে জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের বক্তব্যে উঠে আসে, “আমরা দলকে ভালোবাসি, কিন্তু নেতৃত্বে পরিবর্তন চাই। দলের স্বার্থবিরোধী কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া যায় না।”
 

এ বিষয়ে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক এবং ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত এবং স্থানীয় মানুষ তাকে সমর্থন করেন। তার ভাষায়, “নেতাকর্মীরা ভালোবাসা থেকেই মিছিল করেছেন। দলের সিদ্ধান্তই শেষ কথা।”
 

অন্যদিকে ঘোষিত প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগগুলো অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন। তিনি দাবি করেন, “জামায়াতের সম্পৃক্ততা বা অনিয়ম প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। যারা বিক্ষোভ করছেন তারা আগে থেকেই শৃঙ্খলাভঙ্গ করে আসছেন।”
 

বিক্ষোভ মিছিলে কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাতুর রহমান হাসান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশারসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 
 
 
 
 
 
 
 

 

 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।