ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইন্টারনেট শাটডাউন আর নয়, নিরাপদ ডিজিটাল ব্যবস্থায় জোর দিচ্ছে সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১১:১০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ১১:১০:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
ইন্টারনেট শাটডাউন আর নয়, নিরাপদ ডিজিটাল ব্যবস্থায় জোর দিচ্ছে সরকার ছবি সংগৃহীত

বাংলাদেশে ভবিষ্যতে আর ইন্টারনেট শাটডাউনের মতো পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী ফাইজ আহমেদ তৈয়ব। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আইসিটি ভবনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, সরকার নিরাপদ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যেন নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ না করে, সে বিষয়টি সরকার বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন কেবল প্রযুক্তিগত সক্ষমতা নয়; মানবাধিকার, শাসনব্যবস্থা, দক্ষতা উন্নয়ন, ডেটা সুরক্ষা এবং সামগ্রিক ডিজিটাল ইকোসিস্টেমকে সমন্বিতভাবে শক্তিশালী করাই এর লক্ষ্য।

এ সময় বক্তব্য দেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি–ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। তিনি বলেন, বৈশ্বিকভাবে বর্তমানে সবচেয়ে বড় ঝুঁকি হলো ডিজিটাল সংযোগে বৈষম্য। নৈতিক এআই বাস্তবায়নে এই সংযোগ বৈষম্য দূর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।