ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

খেলাপি ঋণ অবলোপনে নতুন নির্দেশনা জারি, ৩০ দিন আগে নোটিশ বাধ্যতামূলক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১১:১৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ১১:১৫:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
খেলাপি ঋণ অবলোপনে নতুন নির্দেশনা জারি, ৩০ দিন আগে নোটিশ বাধ্যতামূলক ছবি সংগৃহীত

খেলাপি ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাঠামো গড়তে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সংশোধিত এ নির্দেশনায় বলা হয়েছে, যেসব ঋণ ‘মন্দ’ ও ‘ক্ষতিকর’ শ্রেণিতে রয়েছে এবং বাস্তবে আদায় হওয়ার সম্ভাবনা কম—তেমন ঋণ অবলোপনের আওতায় আনা যাবে।

নতুন নীতিমালা অনুযায়ী, সময়ানুক্রমিক অগ্রাধিকারের ভিত্তিতে ব্যাংকগুলো মন্দ ও ক্ষতিকর ঋণ অবলোপন করতে পারবে। তবে সিদ্ধান্ত কার্যকরের আগে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে অবশ্যই লিখিতভাবে জানাতে হবে। এ ক্ষেত্রে ঋণ অবলোপনের কমপক্ষে ৩০ কার্যদিবস আগে নোটিশ পাঠানোর বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অবলোপনের পর এসব ঋণ পুনরুদ্ধার কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়া যেতে পারে। তবে প্রণোদনা প্রদানের প্রক্রিয়া ব্যাংকের নিজস্ব অভ্যন্তরীণ নীতিমালার আওতায় নির্ধারিত হবে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন নির্দেশনা খেলাপি ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকারিতা বাড়াতে সহায়ক হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।