ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

৬৫ কোটি ডলারে বিক্রি হচ্ছে দ্য টেলিগ্রাফ; ক্রেতা ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ১১:১৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ১১:১৮:৪৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
৬৫ কোটি ডলারে বিক্রি হচ্ছে দ্য টেলিগ্রাফ; ক্রেতা ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থি সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ মালিকানা বদলের প্রক্রিয়ায় প্রবেশ করেছে। দৈনিক ডেইলি মেইল-এর মালিক ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট পিএলসি (ডিএমজিটি) প্রায় ৫০ কোটি পাউন্ড বা ৬৫ কোটি ডলারে পত্রিকাটি কেনার চুক্তিতে পৌঁছেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এর মাধ্যমে ব্রিটিশ মিডিয়া বাজারের একটি বড় লেনদেন চূড়ান্তের পথে।
 

রয়টার্স ও ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স দীর্ঘদিন ধরে দ্য টেলিগ্রাফ অধিগ্রহণের চেষ্টা করলেও সম্প্রতি তারা আলোচনায় থেকে সরে দাঁড়ায়। এর ঠিক এক সপ্তাহের মধ্যেই ডিএমজিটির সঙ্গে একক আলোচনার ভিত্তিতে চুক্তি চূড়ান্তে অগ্রগতি দেখা যায়।
 

ফাইন্যান্সিয়াল টাইমস আরও জানায়, রেডবার্ড নেতৃত্বাধীন কনসোর্টিয়াম আগের ব্যয়ের মূল্য পরিশোধ নিশ্চিত করতেই এ মূল্য নির্ধারণ করা হয়েছে। লেনদেনে যুক্ত পক্ষগুলো ইতোমধ্যে শর্তাবলি চূড়ান্তকরণ ও নথিপত্র প্রস্তুতের কাজে একক আলোচনার পর্যায়ে রয়েছে। দ্রুতই এই প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে।
 

রেডবার্ড আইএমআইয়ের এক মুখপাত্র জানান, ডিএমজিটি ও রেডবার্ড আইএমআই চুক্তিতে পৌঁছাতে দ্রুত কাজ করছে এবং বিষয়টি শিগগিরই যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে দাখিল করা হবে। তবে মালিকানা হস্তান্তর নিয়ে দ্য টেলিগ্রাফ এখনো কোনো মন্তব্য করেনি।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।