ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চিকিৎসা শেষে ফিরছিলেন বাড়ি, সড়কে প্রাণ গেল চাচা-ভাতিজার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৩:৫৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৩:৫৮:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
চিকিৎসা শেষে ফিরছিলেন বাড়ি, সড়কে প্রাণ গেল চাচা-ভাতিজার নিহত চাচা ও ভাতিজা
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখার হাসান রাহাত (৩০) ও মাহমুদুল হাসান আবেদ (৩৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা–ভাতিজা। গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রি ঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুর চাঁনগাজী চৌধুরী বাড়ির মোহাম্মদ ইউছুপের পুত্র এবং আবিদুল হাসান ওই বাড়ির মৃত নুর আহমদ সওদাগরের পুত্র। নুর আহমদ সওদাগরও দুই বছর পূর্বে দু্‌বাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।
 
জানা যায়, শনিবার রাতে আবেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চিকনদন্ডীর লালিয়ারহাট মিস্ত্রি ঘাটা অতিক্রম করার সময় সড়ক দুর্ঘটনায় তাদের বহনকারী টেক্সিটি দুমড়ে–মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রাহাতের মৃত্যু হয় এবং চমেক হাসপাতালে নেয়ার পথে মাহমুদুল হাসানের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামে আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 
রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনাকবলিত টেক্সিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।