ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

গ্রেটার নয়ডায় বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১১:১৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১১:১৩:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
গ্রেটার নয়ডায় বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ছবি সংগৃহীত

ভারতের গ্রেটার নয়ডার একটি ভাড়া বাড়ি থেকে এক বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ বলছে, মরদেহটি দুই দিন ধরে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে পারে।

মৃত শিক্ষার্থীর নাম শাহারিয়ার, বাড়ি বাংলাদেশের সিরসাগঞ্জে। তিনি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। ১৭ নভেম্বর এক নারী সঙ্গীর সঙ্গে গ্রেটার নয়ডার বেটা-১ এলাকার একটি ফ্ল্যাটে ওঠেন। পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্ক এখনও যাচাই করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে শাহারিয়ারের ফোন বন্ধ থাকায় বাড়িওয়ালা সন্দেহে রোববার রাতে জানালা দিয়ে উঁকি দিলে ঝুলন্ত মরদেহ দেখতে পান। বেটা-২ থানার স্টেশন হাউস অফিসার বিনোদ কুমার জানান, শাহারিয়ার ১৬ নভেম্বর বাড়িওয়ালার কাছে ভাড়া পরিশোধ করেন এবং সঙ্গে থাকা বিহারের নারী রূপাকে নিজের স্ত্রী বলে পরিচয় দেন।

এরপর ২১ নভেম্বর ওই নারী ফ্ল্যাট থেকে বের হয়ে যান। এরপর থেকে শাহারিয়ারকে ফোনে পাওয়া যাচ্ছিল না। রোববার ভাড়া বাসার ভেতরে মরদেহ দেখতে পেয়ে বাড়িওয়ালা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ভেতর থেকে বন্ধ দরজা ভেঙে প্রবেশ করে।

মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং ঘটনাস্থলে সন্দেহজনক কিছুও মেলেনি। পুলিশের ধারণা, ওই নারীর সঙ্গে কোনো ব্যক্তিগত ঝগড়ার পর শাহারিয়ার আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশ বলছে, ঘরের সব জিনিসপত্র ব্যাগে গুছানো অবস্থাতেই ছিল।

মৃত যুবকের পরিবারের ঠিকানা সংগ্রহ করা হলেও বাংলাদেশে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে গ্রেটার নয়ডা পুলিশ আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত করে। এক কর্মকর্তার ভাষ্যে, শাহারিয়ার বিবাহিত ছিলেন এবং তার স্ত্রী বাংলাদেশে থাকেন। প্রায় দুই বছর আগে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান, এবং পরিবার জানত না যে তিনি ভারতে অবস্থান করছেন।

মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বাংলাদেশ দূতাবাসকে অবহিত করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটির বিষয়ে আরও তদন্ত চলছে এবং পুলিশের হাতে শাহারিয়ারের মোবাইল ফোন জব্দ রয়েছে। এ ছাড়া তার সঙ্গে থাকা নারীকে খুঁজে বের করার চেষ্টা করছে কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।