ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৭:৩৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৭:৩৩:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯২ বার পঠিত
মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট ছবি সংগৃহীত

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট। মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পাওয়ার পরপরই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নেভানোর চেষ্টা শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, প্রথমে ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি জটিল হয়ে উঠলে আরও পাঁচটি ইউনিট যোগ করা হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বস্তির বিস্তীর্ণ অংশে আগুন ছড়িয়ে পড়েছে এবং ঘন ধোঁয়া দূর থেকেই দৃশ্যমান। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড নতুন নয়। এর আগে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি রাতে একই এলাকায় আগুন লাগে, যেখানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে ৬১টি ঘর রক্ষা করতে সক্ষম হয়। এর দুই মাস আগে, ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিটিতে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।