ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ভিসা জালিয়াতিতে ১০ বছরের নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য: সতর্ক করলেন ব্রিটিশ হাইকমিশনার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৭:৪২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৭:৪২:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
ভিসা জালিয়াতিতে ১০ বছরের নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য: সতর্ক করলেন ব্রিটিশ হাইকমিশনার ছবি সংগৃহীত

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে ভিসা জালিয়াতি বা অবৈধ উপায় ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। এমন অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর সর্বোচ্চ ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে ভিসা জালিয়াতি প্রতিরোধে দেশটি আগের তুলনায় আরও কঠোর নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবেই দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ভিসা সংক্রান্ত যেকোনো প্রক্রিয়া শুধুমাত্র সরকারি ও অনুমোদিত চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা উচিত; অন্যথায় গুরুতর পরিণতি ভোগ করতে হতে পারে।

বিবৃতিতে সারাহ কুক সবাইকে বৈধ উপায়ে আবেদন করার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, জাল ভিসা বা প্রতারণামূলক প্রচেষ্টা ধরা পড়লে কঠোর শাস্তি অনিবার্য। বাংলাদেশের আবেদনকারীদের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে উৎসাহিত করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।