ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

হাজার ভরি স্বর্ণ জব্দ: ভারত-পলাতক হাসিনার ক্ষোভ, নেটিজেনদের ধিক্কার! লকার ভাঙায় তোলপাড়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৭:০৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৭:০৫:৩৬ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
হাজার ভরি স্বর্ণ জব্দ: ভারত-পলাতক হাসিনার ক্ষোভ, নেটিজেনদের ধিক্কার! লকার ভাঙায় তোলপাড় ছবি: সংগৃহীত
ভারতের আশ্রয়ে পলাতক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের (আইসিটি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামীয় ব্যাংক লকার থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) কর্তৃক প্রায় ৮৩২ ভরি স্বর্ণালংকার ও উপহার সামগ্রী জব্দ করার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) আদালতের অনুমতিতে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় তার লকার দুটি ভেঙে এই বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়। এই জব্দের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিও ক্লিপে হাসিনার তীব্র প্রতিক্রিয়া এবং স্বর্ণকে 'পারিবারিক সম্পদ' বলে দাবি করার প্রেক্ষিতে নেটিজেনরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছেন, বিশেষত হাজারো ছাত্রজনতা হত্যাকাণ্ডের ঘটনায় তার কোনো অনুশোচনা না থাকায়। অন্যদিকে, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির নিষেধাজ্ঞা অমান্য করে গণমাধ্যমে এই দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
আদালতের বিশেষ নির্দেশনায় গত মঙ্গলবার রাতে এনবিআরের সিআইসি অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি ভল্ট বা লকার ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার জব্দ করে। সূত্র অনুযায়ী, জব্দকৃত স্বর্ণের পরিমাণ ৮৩২.৫১ ভরি, যা লুটপাটের অর্থ দ্বারা কেনা বলে জনশ্রুতি রয়েছে। এছাড়াও, রাষ্ট্রীয় তোষাখানায় জমা না দিয়ে আত্মসাৎ করা বহু বিদেশি উপহার সামগ্রীও লকার থেকে উদ্ধার করা হয়।
 
এই জব্দের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি অনানুষ্ঠানিক অডিও ক্লিপে শেখ হাসিনাকে চরম ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়। এই অডিওতে, তিনি স্বর্ণ জব্দ করার ঘটনায় ড. মুহাম্মদ ইউনূস এবং বর্তমান সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ ও ক্ষোভ উগরে দেন এবং লকার ভাঙার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। জনগণের অর্থ লুটপাট ও গণহত্যার মাধ্যমে ক্ষমতা ধরে রাখা সাবেক এই সরকারপ্রধানের, সামান্য কিছু পারিবারিক সম্পদ উদ্ধারে এমন তীব্র প্রতিক্রিয়া দেশপ্রেমিক জনগণকে আরও ক্ষুব্ধ করে তুলেছে। নেটিজেনরা মন্তব্য করছেন, এই বিপুল পরিমাণ সম্পদ অবৈধ ক্ষমতা ব্যবহারের মাধ্যমে অর্জিত এবং হাজারো মানুষের মৃত্যুর জন্য দায়ী একজন নেত্রীর এমন 'মায়াকান্না' চরম হাস্যকর ও অমানবিক।
 
অডিও ক্লিপটিতে হাসিনা স্বীকার করেন যে লকারে স্বর্ণ ছিল, কিন্তু দাবি করেন তা তার দাদি, নানি, মা, ভাই কামাল ও জামালের স্ত্রী এবং পুতুলের (আত্মীয়) ব্যক্তিগত ও পারিবারিক গহনা। তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে এই স্বর্ণ জমা রাখা হয়নি এবং তিনি ১৯৯৬ সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কখনও অগ্রণী ব্যাংকের এই লকারে যাননি। তবে দেশজুড়ে জনশ্রুতি রয়েছে, অভ্যুত্থানের মুখে দেশত্যাগের সময় শেখ হাসিনা বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার পরিবারের সদস্যদের মাধ্যমে বিদেশে পাচার করেছেন এবং দিল্লি পালানোর সময়ও তিনি হেলিকপ্টারে অর্থসম্পদ নিয়ে গেছেন। জব্দ করা এই স্বর্ণালংকার কোনো কারণে ফেলে যাওয়া সম্পদ বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) জনস্বার্থে ও জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার না করতে গণমাধ্যমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই নির্দেশনা জারি করা হলেও, কিছু গণমাধ্যম সেই নিষেধাজ্ঞা অমান্য করে এই বিতর্কিত অডিও ক্লিপটি প্রচার করেছে, যা দেশের সচেতন মহল ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।