ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১০:০২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১০:০২:২৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু ছবি সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগগুলোর প্রাথমিক যাচাই শেষে কমিশন আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুদকের পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে। বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত শিরোনামেও এসব অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে কোরবানির পশুর হাটের ইজারা, ব্যাটারিচালিত রিকশা চালুর অনুমতি এবং কয়েকটি প্রশাসনিক সিদ্ধান্তে অনিয়মের অভিযোগ উঠে আসে। এসব তথ্য সামনে আসার পর দুর্নীতি দমন কমিশন বিষয়টি যাচাই করার সিদ্ধান্ত নেয়।

গণঅভ্যুত্থানে পূর্ববর্তী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রসহ মোট ১,৮৭৩ জন নির্বাচিত প্রতিনিধিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তিনি এখনো একই দায়িত্ব পালন করছেন।

দুদকের অনুসন্ধান শুরু হওয়ায় অভিযোগগুলোর সত্যতা ও প্রাসঙ্গিকতা যাচাইয়ের প্রক্রিয়া এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।