ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদন পেল ‘বাকসু’ গঠনতন্ত্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১১:১৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১১:১৬:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদন পেল ‘বাকসু’ গঠনতন্ত্র ছবি সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—বাকসু—গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় শনিবার (২৯ নভেম্বর) ‘বাকসু’র গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়। এর দুই দিন আগে, বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিল খসড়া গঠনতন্ত্র অনুমোদন করে পথ সুগম করে দেয়।
 

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ছাত্র সংসদের ইংরেজি নাম নির্ধারিত হয়েছে Barishal University Central Students' Union (BUCSU) এবং বাংলা নাম থাকবে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের অসন্তোষ ও প্রশ্নের প্রেক্ষাপটে এ অনুমোদনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
 

নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল অনুমোদিত গঠনতন্ত্র এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তী ধাপে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
 

সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজ আশরাফুল হক বলেন, “ছাত্র সংসদের গঠনতন্ত্র সিন্ডিকেটে পাস হয়েছে। বাকি ধাপগুলো সম্পন্ন হলে দ্রুতই বাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।”

উল্লেখ্য, বরিশাল সরকারি বিএম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে বাকসুর নাম ও কাঠামো নিয়ে সমালোচনা ও বাকবিতণ্ডা চলছিল, যা নতুন অনুমোদনের মধ্য দিয়ে এক ধরনের সমাধানের দিকে এগোলো।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।