ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইমরান খানের অবস্থান অজানা: পাকিস্তানজুড়ে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ১০:২৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ১০:২৯:৫৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
ইমরান খানের অবস্থান অজানা: পাকিস্তানজুড়ে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি সংগৃহীত ছবি
 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। তাকে আদিয়ালা কারাগারে রাখা হলেও দীর্ঘদিন ধরে সরকার, কারা কর্তৃপক্ষ কিংবা তার পরিবার—কেউই তার অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য নিশ্চিত করতে পারছে না। এ পরিস্থিতিতে বিভিন্ন মহলে ইমরান খানকে ঘিরে গুজব আরও তীব্র হয়েছে।
 

ইমরানের খোঁজ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ১৪৪ ধারা জারি করে। ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমার জারিকৃত নির্দেশনায় ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত যেকোনো ধরনের সভা, মিছিল, বিক্ষোভ, শোভাযাত্রা ও পাঁচজনের বেশি মানুষের সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
 

এ ছাড়া অস্ত্র বহন, পেট্রোল বোমা বা সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন যেকোনো সরঞ্জাম সঙ্গে রাখা, আপত্তিকর বক্তব্য দেওয়া কিংবা নিষেধাজ্ঞা ভাঙার চেষ্টা করাও নিষিদ্ধ করা হয়েছে। জনগণের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতেই এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
 

সরকার ও কারা কর্তৃপক্ষের নীরবতা, পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা এবং গুজব ছড়িয়ে পড়ায় ইমরান খানের নিরাপত্তা প্রশ্নে জনমনে আরও উদ্বেগ তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।