ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

তারেক রহমান চাইলে নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৬:৩৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৬:৩৪:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
তারেক রহমান চাইলে নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরাপত্তা চাইলে সরকার তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকরা জানতে চান—বাংলাদেশে ফিরে আসার পর তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা রয়েছে কি না।
 

উপদেষ্টা বলেন, দেশে কারও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই। সরকার সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণ সক্ষম। তিনি আরও জানান, বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশনের প্রতিবেদন গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে এবং যেসব সুপারিশ কার্যকর মনে হবে, তা বাস্তবায়ন করা হবে।
 

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তবে তালিকা এখনো চূড়ান্ত হয়নি। বডি ক্যামেরা কেনার বিষয়েও পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।