ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ডলারের বিপরীতে রুপির দরপতন: সর্বকালের নতুন নিম্নস্তরে ভারতীয় মুদ্রা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৬:৪৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৬:৪৪:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
ডলারের বিপরীতে রুপির দরপতন: সর্বকালের নতুন নিম্নস্তরে ভারতীয় মুদ্রা সংগৃহীত ছবি
 

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান আবারও নতুন নিম্নস্তরে নেমেছে। সোমবার আন্তব্যাংক বাজারে এক ডলার লেনদেন হয়েছে ৮৯ দশমিক ৭৩ রুপিতে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। মাত্র দুই সপ্তাহ আগে রুপির দর ৮৯ দশমিক ৪৯–এ নেমে আগের রেকর্ড গড়েছিল; এবার সেই অবস্থান আরও ছাড়িয়ে গেছে।
 

বিশ্লেষকদের মতে, ভারতের শেয়ারবাজার রেকর্ড উচ্চতায় থাকলেও রুপি এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর মধ্যে অন্যতম। কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত বাজার হস্তক্ষেপ বন্ধ থাকলে পতনের হার আরও বেশি হতো বলে তাদের ধারণা। সাম্প্রতিক এই দরপতন ঘটছে এমন সময়ে, যখন দেশটির সেপ্টেম্বর প্রান্তিকের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮ দশমিক ২ শতাংশে—যা আন্তর্জাতিক পূর্বাভাসের চেয়ে অনেক বেশি।
 

ব্যাংক খাতের অভিজ্ঞরা বলেন, শক্তিশালী প্রবৃদ্ধির পরও রুপির প্রতি আস্থা বাড়ছে না মূলত যুক্তরাষ্ট্র-ভারত সম্ভাব্য বাণিজ্যচুক্তিতে অগ্রগতি না হওয়া, আমদানিকারকদের বাড়তি হেজিং চাহিদা এবং ব্যালেন্স অব পেমেন্টের চাপের কারণে। এর পাশাপাশি নন-ডেলিভারেবল ফরোয়ার্ড মার্কেটে পজিশন মেয়াদ শেষ হওয়ায় সোমবার লেনদেন চাপ বাড়ে, যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে মাঝে মাঝে ডলার বিক্রি করতে দেখা গেছে।
 

জেপি মর্গানের অর্থনীতিবিদদের মতে, বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিতে রুপির ‘পরিমিত অবমূল্যায়ন’ স্বাভাবিক ও প্রয়োজনীয়। তাদের ভাষ্য, বাণিজ্যচুক্তি অনিশ্চয়তায় আটকে থাকলে মুদ্রার ওপর চাপ আরও বাড়বে এবং দুর্বলতা দীর্ঘস্থায়ী হতে পারে।
 

গত মাসে আন্তর্জাতিক আলোচনায় আশা তৈরি হয়েছিল যে ভারতীয় রপ্তানিতে আরোপিত ৫০ শতাংশ উচ্চ শুল্ক শিগগিরই কমানো হতে পারে। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো না যাওয়ায় বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ে। শুল্ক-সংকট ও অনিশ্চয়তার কারণে বিদেশি বিনিয়োগকারীরা চলতি বছর এখন পর্যন্ত ভারতীয় শেয়ারবাজার থেকে ১৬ বিলিয়ন ডলারের বেশি অর্থ তুলে নিয়েছেন, যা রুপির স্থিতিশীলতায় আরও চ্যালেঞ্জ তৈরি করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।