ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

উসকানির প্রমাণ পাওয়ায় উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে সিউল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ১০:০১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ১০:০১:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
উসকানির প্রমাণ পাওয়ায় উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে সিউল সংগৃহীত ছবি
 

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের আমলে উত্তর কোরিয়াকে উসকানি দেওয়ার অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় পিয়ংইয়ং-এর কাছে ক্ষমা চাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ং। বুধবার সিউলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমান্তে সংঘটিত উসকানিমূলক কার্যক্রমের জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন হতে পারে, যদিও এ বিষয়ে প্রকাশ্য অবস্থান নিলে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হতে পারে।
 

গত মাসে প্রসিকিউটররা ইউন-এর বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তিনি রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে প্রচারপত্রবাহী ড্রোন উত্তর কোরিয়ার আকাশসীমায় পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। আদালত এটিকে পরিকল্পিত উসকানি হিসেবে বিবেচনা করে। লি জে মিয়ং মনে করেন, এ ঘটনা দক্ষিণ কোরিয়ার জাতীয় স্বার্থ ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর ছিল।
 

লি-এর বক্তব্যটি আসে ইউন সুক-ইওলের বিতর্কিত মার্শাল ল ঘোষণার বর্ষপূর্তিতে। সেই ঘোষণার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয় এবং রাজনৈতিক অস্থিরতা চরমে ওঠে। পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট মার্শাল লকে অসাংবিধানিক ঘোষণা করে এবং ইউনকে অভিশংসনের মাধ্যমে পদচ্যুত করা হয়। বর্তমানে তিনি বিদ্রোহসহ একাধিক মামলায় কারাগারে বিচারাধীন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।