ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চিনি আমদানি আপাতত বন্ধ: দেশীয় চিনিকলের চিনি বিক্রি অগ্রাধিকার, ভর্তুকি কমাতে বিনিয়োগের খোঁজে সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০১:৪৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০১:৪৯:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
চিনি আমদানি আপাতত বন্ধ: দেশীয় চিনিকলের চিনি বিক্রি অগ্রাধিকার, ভর্তুকি কমাতে বিনিয়োগের খোঁজে সরকার ছবি: সংগৃহীত
দেশের অভ্যন্তরীণ চিনিকলগুলোতে জমে থাকা চিনির মজুদ দ্রুত বিক্রির সুবিধার্থে বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ, শনিবার (৬ ডিসেম্বর) নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোমধ্যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চিনি বিক্রির কার্যক্রম শুরু হয়েছে এবং তা পুরোদমে চলমান রয়েছে। উপদেষ্টা আরও বলেন, শুধুমাত্র ভর্তুকির ওপর নির্ভর না করে চিনিকলের সক্ষমতা বাড়াতে এবং লাভজনক করতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর সরকার জোর দিচ্ছে।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান মনে করেন, ব্রিটিশ আমলের এসব চিনিকল এখনও দেশের স্বল্প চাহিদার একটি অংশ পূরণ করতে সক্ষম। তবে দ্রুত লাভ না আসায় এবং পুরোনো প্রযুক্তির কারণে চিনিকলগুলোর সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। তিনি স্পষ্ট করে বলেন, ভর্তুকি দিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখা দীর্ঘমেয়াদি সমাধান নয়। তাই স্থানীয় ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে চিনিকলগুলোর আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বাড়ানো ছাড়া বিকল্প নেই।
বিনিয়োগ প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, বিভিন্ন মহলের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ শুরু হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। চিনি উৎপাদনের পাশাপাশি আনুষঙ্গিক অন্যান্য উৎপাদনমুখী কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
 
আদিলুর রহমান খান দেশীয় উদ্যোক্তাদের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করে তাদের চিনিকলগুলোর সহযোগী হিসেবে এগিয়ে আসার জন্য আলোচনা চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। এই সময় নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন এবং নাটোর পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।