ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ, একজনের অবস্থা আশঙ্কাজনক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৮:২৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৮:২৮:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ, একজনের অবস্থা আশঙ্কাজনক ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর পাটাততা গ্রামে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে এবং ভোর চারটার দিকে গুরুতর দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধদের মধ্যে একজনের শরীরের ৪০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে, এবং বাকি তিনজনের অবস্থাও গুরুতর।

দগ্ধ ব্যক্তিরা হলেন—জরিনা বেগম (৬৫), আলাউদ্দিন (৩৫), সাথিয়া আক্তার (১৪) এবং সাইমা (৪)। তাদের হাসপাতালে নিয়ে আসা সালমা আক্তার জানান, তাঁর ভাতিজিদের বাড়িতে পাইপলাইনের গ্যাস ব্যবহার করে রান্নাবান্না চলতো। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাস লাইনে কোনো লিকেজ হওয়ায় গ্যাস ঘরের ভেতর জমাট বেঁধে ছিল। এরপর হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে এবং তাঁর ভাতিজি ও পরিবারের অন্য সদস্যরা দগ্ধ হন।
 
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান শনিবার দুপুরে জানান, ভোরে সোনারগাঁও এলাকা থেকে দগ্ধ চারজনকে জরুরি বিভাগে আনা হয়। দগ্ধদের মধ্যে জরিনা বেগমের শরীরের ২০ শতাংশ, সাথিয়া আক্তারের ১২ শতাংশ, সাইমার ৩০ শতাংশ এবং আলাউদ্দিনের ৪০ শতাংশ পুড়ে গেছে।
 
চিকিৎসক আরও জানান, আলাউদ্দিনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। অন্য তিনজনকেও জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে তাদের ওয়ার্ডে স্থানান্তর করা হবে। দুর্ঘটনাটি সম্পর্কে সোনারগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।