ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মর্মান্তিক গোয়া অগ্নিকাণ্ড: নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২৩ জনের মৃত্যু, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৮:৩৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৮:৩৩:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
মর্মান্তিক গোয়া অগ্নিকাণ্ড: নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২৩ জনের মৃত্যু, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর ছবি: সংগৃহীত
ভারতের পর্যটন কেন্দ্র উত্তর গোয়ার আরপোরা এলাকার একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে সংঘটিত এই দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন পর্যটকও রয়েছেন। ধারণা করা হচ্ছে, 'বার্চ বাই রোমিও লেন' নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার (৭ ডিসেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে গভীর শোক প্রকাশ করে লেখেন, "আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।" তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেন। তিনি প্রতিশ্রুতি দেন, এই দুর্ঘটনার জন্য যারা দায়ী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে তিনজন আগুনে পুড়ে এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
 
পুলিশের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, ক্লাবটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এএনআই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার এএনআইকে নিশ্চিত করেছেন যে, নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
এই মর্মান্তিক ঘটনা গোয়ার নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটন এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
 
তথ্যসূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।