ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চান্দগাঁওয়ে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ১১:৫৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ১১:৫৪:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
চান্দগাঁওয়ে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার রাসেল হোসেন শেখ (৩২)
নগরের চান্দগাঁওয়ে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় রাসেল হোসেন শেখ (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট। গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত রাসেল খুলনার রূপসা থানার চাঁদপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। থাকেন নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকার মোরশেদ কলোনিতে।
 
পিবিআই এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোরবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে রাসেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি জানান, নিহত ৫ বছর বয়সী শিশু তার পাশের বাসার প্রতিবেশী ছিল। ওই শিশুর মা কর্মস্থলে থাকার সুযোগে এবং ভবনের অন্য বাসিন্দারা অনুপস্থিত থাকায় আসামি অপরাধ সংঘটন করে। পরে ঘটনাস্থলের আলামত নষ্ট করার চেষ্টা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।
 
পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হলে তিনি চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু বক্কর সিদ্দিকের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।