ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ভাটারায় তালাবদ্ধ শয়নকক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার: রহস্য ঘনীভূত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০১:১৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০১:১৬:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
ভাটারায় তালাবদ্ধ শয়নকক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার: রহস্য ঘনীভূত ছবি: সংগৃহীত
রাজধানীর ভাটারায় একটি আটতলা ভবনের শয়নকক্ষ থেকে আপন (২০) নামে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) এক প্রথম বর্ষের শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরের পর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা স্থানীয় পুলিশে খবর দেন। পরে ভাটারা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে শিক্ষার্থীর কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ থাকায় এবং হঠাৎ মৃত্যুর কারণে এর পেছনের রহস্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত আপন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাহাবুব মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে ভাটারা থানাধীন ১১৪ নম্বর বিসমিল্লাহ রোডের একটি ভাড়া ফ্ল্যাটের ছয়তলায় বসবাস করতেন।
 
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে আপন নিজের কক্ষে দরজা বন্ধ করে ঘুমাতে যান। দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করার পরও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। উপায় না দেখে তারা ভাটারা থানা-পুলিশকে বিষয়টি জানান।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আপনকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
 
নিহত আপনের ফুফাতো ভাই সাজিদ গণমাধ্যমকে জানান, দুপুরে আপন ঘুমাতে যাওয়ার পর অনেকক্ষণ দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। তিনি বলেন, “পুলিশ এসে দরজা ভেঙে দেখে সে অচেতন। পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। কীভাবে হঠাৎ সে মারা গেল, আমাদের কোনো ধারণা নেই। এখন চোখের পানি ফেলা ছাড়া আর কিছু বলার নেই।”
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশের মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভাটারা থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।