ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বাবরি মসজিদের জন্য দান: দুই দিনেই কোটির অঙ্ক ছাড়াল বরখাস্ত তৃণমূল নেতা হুমায়ুন কবিরের তহবিলে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৯:২৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৯:২৬:৫৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
বাবরি মসজিদের জন্য দান: দুই দিনেই কোটির অঙ্ক ছাড়াল বরখাস্ত তৃণমূল নেতা হুমায়ুন কবিরের তহবিলে ছবি: সংগৃহীত
কলকাতায় রাজনীতিবিদ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণ তহবিলে দানের বিপুল ঢল নেমেছে। তৃণমূল কংগ্রেস থেকে বরখাস্ত হওয়া এই নেতার আহ্বানে স্থাপিত মোট ১১টি দানবাক্স মাত্র দুই দিনেই কানায় কানায় ভরে গেছে। রবিবার রাত পর্যন্ত গণনা শেষে জানা গেছে, চারটি বাক্স এবং একটি বস্তা মিলিয়ে নগদ ৩৭ লাখ ৩৩ হাজার রুপি সংগ্রহ হয়েছে। এর পাশাপাশি কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আরও ৯৩ লাখ রুপি জমা পড়েছে। সব মিলিয়ে দানের মোট পরিমাণ ইতোমধ্যেই এক কোটি ৩০ লাখ রুপির অঙ্ক ছাড়িয়ে গেছে। হুমায়ুন কবিরের দাবি, মানুষ 'মন খুলে দান করছেন' এবং এই পরিমাণ কয়েক কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।

গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির। ওই সভায় প্রায় ৪০ হাজার মানুষের জন্য 'শাহী বিরিয়ানি'র আয়োজন করা হয়েছিল এবং সেদিনই স্টিলের তৈরি ১১টি বড় দানবাক্স স্থাপন করা হয়। তিনি তার অনুসারীদের মসজিদ নির্মাণে সাহায্যের জন্য আহ্বান জানানোর পর থেকেই এই বিপুল পরিমাণ দান আসা শুরু হয়।
রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিশেষ মেশিন ব্যবহার করে নগদ রুপি গোনার কাজ চলে। তখন চারটি বাক্স ও একটি বস্তা থেকে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি পাওয়া যায়। সোমবার বিকেল ৫টা থেকে বাকি সাতটি দানবাক্স খোলার কথা রয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে সম্পূর্ণ টাকা গণনার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আগের দিনের মতো একই ৩০ জন লোক টাকা গোনার কাজ করবেন বলে জানা গেছে।
 
হুমায়ুনের ঘনিষ্ঠ মহল দাবি করেছে, দানের পরিমাণ তাদের প্রাথমিক ধারণার চেয়েও অনেক বেশি। বিদেশ থেকেও প্রচুর দান এসেছে। বিপুল অঙ্কের এই অর্থ নিরাপদে রাখতে একটি আলাদা ঘর তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, যেখানে সিসিটিভি ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। টাকা গণনার কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনে আরও লোক নিয়োগ করা হতে পারে এবং ব্যাংকের সঙ্গেও আলোচনা চলছে।
 
উল্লেখ্য, ৬ ডিসেম্বর মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদের এক সভায় তিনি উপস্থিত হলে সেদিনই তাকে দল থেকে বরখাস্তের ঘোষণা দেওয়া হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে হুমায়ুন সভাস্থল ত্যাগ করেন এবং ২২ ডিসেম্বর নতুন দল গঠনের ঘোষণা দেন। তিনি দৃঢ়ভাবে জানান, বেলডাঙায় মসজিদ তিনি নির্মাণ করেই ছাড়বেন এবং তার নতুন দল রাজ্যের আসন্ন নির্বাচনে ১৩৫টি আসনে লড়বে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।