ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পাকিস্তানের সাবেক আইএসআই প্রধান ফয়েজ হামিদকে ১৪ বছরের কারাদণ্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৮:৪৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১১:৩৯:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
পাকিস্তানের সাবেক আইএসআই প্রধান ফয়েজ হামিদকে ১৪ বছরের কারাদণ্ড ছবি সংগৃহীত
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)–এর সাবেক মহাপরিচালক ফয়েজ হামিদকে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও রাজনীতিতে হস্তক্ষেপসহ চারটি অভিযোগে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান আর্মি অ্যাক্টের আওতায় ২০২৪ সালের ১২ আগস্ট শুরু হওয়া বিচার প্রক্রিয়া প্রায় ১৫ মাস স্থায়ী হয়। সামরিক আইনের বিধান অনুসরণ করে মামলা তদন্ত ও শুনানি শেষে ফয়েজ হামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও আদালতের এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছে।

ফয়েজ হামিদ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের মেয়াদে আইএসআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সাম্প্রতিক সময়ে পাকিস্তানের রাজনীতি ও সামরিক প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।