ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ময়মনসিংহে নির্মাণকাজের সময় হেলে পড়ল পাঁচতলা ভবন, বাসিন্দাদের সরিয়ে নেওয়া হলো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১০:১৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১০:১৭:৩৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
ময়মনসিংহে নির্মাণকাজের সময় হেলে পড়ল পাঁচতলা ভবন, বাসিন্দাদের সরিয়ে নেওয়া হলো ছবি সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে একটি ২০ তলা ভবনের পাইলিং কাজ চলাকালে পাশের একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে ভবনটির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নগরীর গুলকীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়।
 

স্থানীয় সূত্র জানায়, গ্রীনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান সেখানে একটি বহুতল ভবন নির্মাণের কাজ করছে। পাইলিং কার্যক্রম চলাকালে পাশের পাঁচতলা ভবনটি হেলে পড়ে এবং ভবনের সামনের ও পাশের অংশে ফাটল দেখা দেয়। পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকারী প্রতিষ্ঠানকে মাটি ভরাট করে ভবনটি সাময়িকভাবে সাপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
 

হেলে পড়া ভবনের এক ভাড়াটিয়া শিলা রানী জানান, ভবনটি হঠাৎ কাত হয়ে পড়ায় আতঙ্কে প্রশাসনের নির্দেশ মেনে তারা বাসা ছেড়ে দেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা পুনরায় ফিরে আসবেন বলে জানান।
 

ভবনের মালিকের ভাই রফিকুল ইসলাম লিটন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নির্মাণকারী প্রতিষ্ঠানটি অপরিকল্পিতভাবে কাজ করছে। এর ফলেই পাঁচতলা ভবনটি হেলে পড়েছে এবং দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।
 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এএসআই লাল মিয়া জানান, ২০ তলা ভবনের পাইলিং কাজের প্রভাবেই পাশের ভবনটি হেলে পড়েছে। ঝুঁকি বিবেচনায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
 

তবে অভিযোগ অস্বীকার করে গ্রীনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের প্রকৌশলী আবু সাঈদ বলেন, পাইলিং কাজের কারণে ভবনটি হেলে পড়েনি। অন্য কোনো কারণ থাকতে পারে। তবুও প্রশাসনের নির্দেশ অনুযায়ী ভবনটি স্থিতিশীল রাখতে মাটি দিয়ে সাপোর্ট দেওয়ার কাজ চলছে।
 

ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং ভবনটির নিরাপত্তা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।