ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

"আর ক্ষমা নয়": মাহফুজ আলমের হুঁশিয়ারি, ভারত ও ভিনদেশি স্বার্থরক্ষাকারীরা নিরাপদ থাকবে না, কেন্দ্রীয় শহীদ মিনারে উত্তাপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১০:৩৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ১০:৩৫:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
"আর ক্ষমা নয়": মাহফুজ আলমের হুঁশিয়ারি, ভারত ও ভিনদেশি স্বার্থরক্ষাকারীরা নিরাপদ থাকবে না, কেন্দ্রীয় শহীদ মিনারে উত্তাপ ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "সামনে পরিস্থিতি খুবই সংকটময়" এবং "আর ক্ষমা নয়।" গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে সংহতি জানিয়ে তিনি বলেন, দেশে ভারত এবং ভিনদেশিদের স্বার্থরক্ষাকারী কেউ নিরাপদ থাকবে না, যদি তারা নিজেদের নিরাপদ মনে না করেন। তিনি জুলাই বিপ্লব পরবর্তী লড়াইয়ে নিজেদের পরাস্ত দাবি করে বলেন, একটি লাশ পড়লে তারাও পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সমাবেশে যোগ দিয়ে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই বিপ্লব-পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে কঠোর বক্তব্য রাখেন।
মাহফুজ আলম স্পষ্টভাবে বলেন, "এত সুশীলতা করে লাভ নেই। কারণ অনেক হয়েছে, অনেক ধৈর্য ধারণ করেছি।" তিনি হুশিয়ারি দেন যে, যদি তাদের গায়ে হাত দেওয়া হয়, তবে তারাও কঠোর জবাব দেবেন। তিনি আরও বলেন, "আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন।" তিনি দাবি করেন, বাংলাদেশে ভারত এবং অন্যান্য ভিনদেশি শক্তির যারা স্বার্থ রক্ষা করছে, তাদের কোনোভাবেই এই দেশে ঠাঁই দেওয়া বা নিরাপদ থাকতে দেওয়া হবে না।
 
মাহফুজ আলম স্বীকার করেন যে, জুলাই বিপ্লবের পরে তাদের যেই শক্ত লড়াই করার কথা ছিল, তাতে তারা "পরাস্ত" হয়েছেন। এ কারণেই জুলাইয়ের বীর শরিফ উসমান বিন হাদিকে গুলিবিদ্ধ হতে হয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের পর যখন মুজিববাদী এবং ১৪ দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল, সেদিন তারা 'সংবরণ' করেছিলেন। সেই 'ক্ষমা' যদি ভুল হয়ে থাকে, তবে তারা এখন প্রতিজ্ঞা করছেন যে "আর ক্ষমা করবেন না।"
 
সাবেক তথ্য উপদেষ্টা বলেন, তারা প্রথম থেকেই 'মুজিববাদের মূল উৎপাটন' করার কথা বললেও, মুজিববাদের শেকড় সংস্কৃতি, বুদ্ধি ও রাজনীতিতে এমন গভীরে প্রোথিত যে তা মোকাবিলার জন্য পর্যাপ্ত শক্তি ও সামর্থ্যের চেষ্টা কমই দেখা গেছে। তিনি ইনকিলাব কালচারাল সেন্টারকে একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন যে, '৭২-এর সংবিধানের ভিত্তিতে প্রতিষ্ঠিত মুজিববাদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের লাশ ফেলা হয়েছে এবং ভারতীয় আধিপত্যবাদ বজায় রাখতে দেশের বুদ্ধিজীবী, শিক্ষক ও আইন অঙ্গনের লোকদের কব্জা করা হয়েছে।
 
তিনি দাবি করেন, ভিনদেশি 'অ্যাসেটরা'ই হাদিকে মারার যুক্তি তৈরি করেছে এবং হামলার পর সবাই নীরব হয়ে নাটক করছে। তিনি শেষ হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি এই দেশের লড়াই দেশের বাইরে যায়, তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে।"

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।