ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

উত্তরায় ব্যবসায়িক দ্বন্দ্বে ইন্টারনেট ব্যবসায়ী শাজাহানকে কুপিয়ে হত্যা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১২:৩৫:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১২:৩৫:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
উত্তরায় ব্যবসায়িক দ্বন্দ্বে ইন্টারনেট ব্যবসায়ী শাজাহানকে কুপিয়ে হত্যা সংগৃহীত

রাজধানীর উত্তরা দক্ষিণখান এলাকায় ব্যবসায়িক বিরোধের জেরে মো. শাজাহান নামে এক ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের তালতলা নন্দপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে শাজাহানের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববর্তী ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত শাজাহান উত্তরা আশকোনা এলাকার বাসিন্দা এবং হাফিজ উদ্দীনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ডিস সংযোগ ও ইন্টারনেট সেবার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
 

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়িক বিরোধসহ সম্ভাব্য সব দিক সামনে রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
 

পুলিশের ভাষ্য অনুযায়ী, এখনো হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।