ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ভ্রমণ নিষেধাজ্ঞা আরও কঠোর করলেন ট্রাম্প, ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ১০:১০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৫৭:৪০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২১ বার পঠিত
ভ্রমণ নিষেধাজ্ঞা আরও কঠোর করলেন ট্রাম্প, ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকা আরও সম্প্রসারণ করে অতিরিক্ত ছয়টি দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। নতুন এই সিদ্ধান্তের আওতায় সিরিয়ার পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথিপত্রধারীরাও যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিবাসন ব্যবস্থা আরও কঠোর ও নিয়ন্ত্রিত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত একটি প্রোক্লামেশনেও স্বাক্ষর করেছেন। এটি তার দীর্ঘদিনের কঠোর অভিবাসন নীতির ধারাবাহিক অংশ বলে উল্লেখ করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, নতুন করে যেসব দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে সেগুলো হলো—বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়া। এ ছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথিপত্রধারীদের ক্ষেত্রেও একই ধরনের পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর ফলে ইতোমধ্যে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের সংখ্যা আরও বেড়েছে।

ট্রাম্প প্রশাসনের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ জরুরি। তবে নতুন এই নিষেধাজ্ঞা কতদিন কার্যকর থাকবে কিংবা বিশেষ পরিস্থিতিতে কোনো ছাড় দেওয়া হবে কি না—সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি হোয়াইট হাউস।

এর আগে চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে ১২টি দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ওই তালিকায় ছিল আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। একই সঙ্গে বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলার নাগরিকদের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সে সময় নির্বাহী আদেশ জারির ব্যাখ্যায় ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের স্বার্থ রক্ষা করা তার দায়িত্ব, আর বর্তমান বৈশ্বিক বাস্তবতায় দেশটির নিরাপত্তা আগের চেয়ে বেশি হুমকির মুখে রয়েছে। অতীতেও ট্রাম্প প্রশাসনের নেওয়া এ ধরনের সিদ্ধান্ত মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা ও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বরাবরই এসব পদক্ষেপকে আইনসম্মত ও প্রয়োজনীয় বলে দাবি করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।