ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৬:৫৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৬:৫৮:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত ছবি সংগৃহীত

বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে ডেকে নেওয়া হয়। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, বাংলাদেশে বিদ্যমান ‘নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে উদ্বেগ জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির অবস্থান তুলে ধরতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়। এ সময় ‘কিছু গোষ্ঠীর’ কর্মকাণ্ডের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয় বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে ভারত দাবি করে, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে ঘিরে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন কর্মকাণ্ডের পরিকল্পনা করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ প্রসঙ্গে ভারতীয় পক্ষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানানো হয়।

এ ছাড়া, সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে ‘একটি মহল’ অতিরঞ্জিত বয়ান তৈরির চেষ্টা করছে বলে ভারতের অভিযোগ রয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের বয়ান তারা পুরোপুরি প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময়কার যৌথ সংগ্রামের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে, যা পরবর্তীতে বিভিন্ন উন্নয়ন সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের মাধ্যমে আরও জোরদার হয়েছে। ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে, গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ। সে সময় দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকার ভারতকে সতর্ক করে। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবিও জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।