ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মুসলিম নারী চিকিৎসকের নিকাব টেনে সরিয়ে তোপের মুখে নীতীশ কুমার: পদত্যাগের দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ১১:৪২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ১১:৪৩:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
মুসলিম নারী চিকিৎসকের নিকাব টেনে সরিয়ে তোপের মুখে নীতীশ কুমার: পদত্যাগের দাবি ছবি: সংগৃহীত
ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতীশ কুমার এবার এক নারী চিকিৎসকের নিকাব টেনে সরিয়ে দিয়ে দেশজুড়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) পাটনায় আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে নিয়োগপত্র প্রদানকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ৭৪ বছর বয়সী এই রাজনীতিবিদের এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়।
 
ভিডিওতে দেখা যায়, আয়ুষ (AYUSH) প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত এক মুসলিম নারী চিকিৎসক মুখ্যমন্ত্রীর হাত থেকে সার্টিফিকেট নিতে মঞ্চে ওঠেন। এ সময় নীতীশ কুমার ইশারায় তাকে নিকাব সরাতে বলেন। ওই নারী চিকিৎসক তাতে সায় না দিলে মুখ্যমন্ত্রী নিজেই হাত বাড়িয়ে তার নিকাব নিচে টেনে নামিয়ে দেন, যাতে ওই নারীর মুখমণ্ডল স্পষ্ট দেখা যায়। এ সময় বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে দেখা গেলেও নীতীশের এই আচরণে উপস্থিত কয়েকজনকে হাসতে দেখা যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে বিহারের বিরোধী দলগুলো নীতীশ কুমারের কঠোর সমালোচনা শুরু করেছে। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এক বিবৃতিতে বলেছে, বিজেপি ও জেডিইউ জোট নারীর অধিকারের নামে যে রাজনীতি করছে, এটি তার প্রকৃত রূপ। আরজেডি আরও মন্তব্য করেছে যে, মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন পর্যায়ে পৌঁছেছে। কংগ্রেস এই ঘটনাকে 'জঘন্য' ও 'লজ্জাজনক' আখ্যা দিয়ে অবিলম্বে নীতীশ কুমারের পদত্যাগ দাবি করেছে। কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, বিহারের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি যদি প্রকাশ্যে এমন আচরণ করেন, তবে সাধারণ নারীরা রাজ্যে কতটা নিরাপদ?
 
উল্লেখ্য, নীতীশ কুমারের এই ধরনের বিতর্কিত আচরণ এবারই প্রথম নয়। এর আগে গত নভেম্বরে একটি জনসভায় এক নারীকে মালা পরানো কেন্দ্রিক ঘটনায় তিনি সমালোচিত হয়েছিলেন। সর্বশেষ এই ঘটনাটি ধর্মীয় অনুভূতি ও নারীর ব্যক্তিগত পছন্দে আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা নিয়ে ভারতজুড়ে এখন সমালোচনা ও প্রতিবাদের ঝড় বইছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।