ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ডলারের বিপরীতে রুপির রেকর্ড দরপতন: ইতিহাসে প্রথমবারের মতো ৯১ ছাড়ালো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ১১:৪৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ১১:৫৮:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
ডলারের বিপরীতে রুপির রেকর্ড দরপতন: ইতিহাসে প্রথমবারের মতো ৯১ ছাড়ালো ছবি: সংগৃহীত
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান বড় ধরনের পতনের মুখে পড়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লেনদেন শেষে রুপির মান আরও ২৩ পয়সা কমে ৯১ দশমিক ০১-এ দাঁড়িয়েছে, যা দেশটির মুদ্রার ইতিহাসে এখন পর্যন্ত সর্বনিম্ন দর। মূলত বিদেশি বিনিয়োগকারীদের ক্রমাগত তহবিল প্রত্যাহার, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য আলোচনায় স্থবিরতা এবং ডলারের উচ্চ চাহিদাকেই এই দরপতনের প্রধান কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।
 
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গতকাল দিনের শুরুতেই রুপির মান ৩৬ পয়সা কমে ৯১ দশমিক ১৪-এ পৌঁছে এক নতুন নেতিবাচক রেকর্ড তৈরি করেছিল। দিনের শেষভাগে সামান্য পুনরুদ্ধার হলেও তা ৯১-এর নিচে নামতে পারেনি। বিস্ময়কর বিষয় হলো, বিশ্ববাজারে তেলের দাম হ্রাস এবং ডলার ইনডেক্স কিছুটা দুর্বল হওয়ার পরেও রুপির এই পতন ঠেকানো যায়নি।
 
মুদ্রা বাজারের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১০টি লেনদেনের দিন ধরে রুপি ৯০ থেকে ৯১-এর সংকীর্ণ সীমানায় ওঠানামা করছিল। তবে গত মাত্র পাঁচ কার্যদিবসেই ডলারের বিপরীতে রুপির মান কমেছে ১ শতাংশ। ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজার্সের ট্রেজারি প্রধান অনিল কুমার বানসালি জানান, ডলারের ধারাবাহিক ক্রয়চাপের কারণেই রুপি এই ঐতিহাসিক দরপতনের মুখে পড়েছে। তিনি আরও উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নতুন বাণিজ্য প্রস্তাব প্রত্যাখ্যান করায় চুক্তি স্থগিত হওয়া রুপির ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
 
মঙ্গলবার আন্তব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে রুপি ৯০ দশমিক ৮৭ থেকে লেনদেন শুরু করে দিনের এক পর্যায়ে ৯১ দশমিক ১৪ পর্যন্ত ওঠানামা করে। দিন শেষে এটি ৯১ দশমিক ০১-এ থিতু হয়। এর আগে সোমবারও ২৯ পয়সা হারিয়ে ৯০ দশমিক ৭৮-এ বন্ধ হয়েছিল রুপি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে মুদ্রা ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, চলতি মাসেই রুপির দর ৯২ ছাড়িয়ে যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।