ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৮:৫০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১১:৪৩:৩৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্বার্থ–সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
 

রোববার (২১ ডিসেম্বর) রাতে সিআইডি বিষয়টি নিশ্চিত করে জানায়, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে এই সন্দেহজনক লেনদেনের তথ্য শনাক্ত করা হয়েছে। এরপর বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করা হয়।
 

সিআইডির ভাষ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরপরই ছায়া তদন্ত শুরু করে সংস্থাটি। এ সময় ঘটনাস্থলে ক্রাইমসিন ইউনিট মোতায়েন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, ব্যবহৃত গুলির খোসা উদ্ধার এবং উদ্ধার করা আলামতের ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করা হয়। এর ধারাবাহিকতায় মানি লন্ডারিং আইনে পৃথক অনুসন্ধান শুরু হয়।
 

গ্রেপ্তার অভিযানের সময় উদ্ধার হওয়া একাধিক ব্যাংকের চেকবইয়ের তথ্য বিশ্লেষণ করে সিআইডি জানায়, অভিযুক্ত ও তাঁর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ইস্যু করা বিভিন্ন চেকে উল্লেখিত অর্থের সমষ্টিগত মূল্য প্রায় ২১৮ কোটি টাকা। যদিও এসব চেকের সব লেনদেন সম্পন্ন হয়নি।
 

প্রাথমিক তদন্তে অভিযুক্ত ও তাঁর স্বার্থ–সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব লেনদেন মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে ধারণা করছে সিআইডি।
 

এছাড়া অভিযুক্ত ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে এসব অর্থের প্রকৃত উৎস শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
 

সিআইডি আরও জানায়, হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ ও শক্তিশালী নেটওয়ার্ক জড়িত ছিল কি না— তা খতিয়ে দেখতে একাধিক তদন্ত দল কাজ করছে।
 

এদিকে ওসমান হাদী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনো গ্রেপ্তার হয়নি। তবে মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তাঁর পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।