ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ওসমান হাদি হত্যার বিচার: খুনিদের ফাঁসির দাবিতে সোমবার শহীদ হাদি চত্বর (শাহবাগে) ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ১২:১৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ১২:১৪:৫৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
ওসমান হাদি হত্যার বিচার: খুনিদের ফাঁসির দাবিতে সোমবার শহীদ হাদি চত্বর (শাহবাগে) ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ হাদি চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
 
রোববার (২১ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সংগঠনটি তাদের মুখপাত্রের নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নামার এই সিদ্ধান্ত নিয়েছে।
 
নিহত ওসমান হাদি আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। নির্বাচনী প্রচারণার মধ্যেই গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। মোটরসাইকেলে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে মাথায় গুলি করা হয়।
 
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
 
এই বর্বরোচিত হামলার ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন। ওসমান হাদির মৃত্যুর পর আইনি প্রক্রিয়ায় মামলাটি বর্তমানে হত্যা মামলায় রূপান্তর হয়েছে। সোমবারের বিক্ষোভ কর্মসূচি থেকে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
(সূত্র: ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ)

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।