ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি চায় না সরকার, অর্থনীতি ও রাজনীতি আলাদা করে দেখার আহ্বান অর্থ উপদেষ্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৮:৫৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৮:৫৫:২০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৬ বার পঠিত
ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি চায় না সরকার, অর্থনীতি ও রাজনীতি আলাদা করে দেখার আহ্বান অর্থ উপদেষ্টার ছবি সংগৃহীত

ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি সরকার চায় না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজে বিভিন্ন মাধ্যমে সক্রিয়ভাবে কথা বলছেন এবং সরকার কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে আগ্রহী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন। রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক ও সংবেদনশীল বিষয় জড়িত থাকলেও অর্থনৈতিক বাস্তবতা ভিন্ন। উদাহরণ হিসেবে তিনি বলেন, চাল আমদানির ক্ষেত্রে ভারত ছাড়া অন্য দেশ—যেমন ভিয়েতনাম—থেকে পণ্য আনতে তুলনামূলকভাবে বেশি ব্যয় হয়।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, সম্প্রতি ভারতের বিরুদ্ধে যেসব বক্তব্য আসছে, সেগুলো মূলত রাজনৈতিক বক্তব্য এবং সরকারের অবস্থানের প্রতিফলন নয়। এসব বক্তব্য পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তবে এ ধরনের রাজনৈতিক বক্তব্যের কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে তিনি মনে করেন।

এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত করার উদ্দেশ্যে তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপের চেষ্টা করলেও সরকার সে ধরনের প্রভাব বা চাপের মধ্যে যাবে না। সরকার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে চায় বলেও তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।