ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মানবিক কাজের জন্য পরিচিত শওকত হোসেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ১০:৪৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ১০:৫৫:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মানবিক কাজের জন্য পরিচিত শওকত হোসেন ছবি সংগৃহীত

মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে পরিচিত সাবেক পুলিশ সদস্য শওকত হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতার রাজনীতির বাইরে থেকে মানবিক দায়িত্ব পালনের লক্ষ্যেই তার এই নির্বাচনী যাত্রা।
 

শওকত হোসেনের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে। দীর্ঘদিন বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালনের পর মানবিক সেবায় নিজেকে পুরোপুরি যুক্ত করার উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন। এরপর থেকেই তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
 

মানবিক উদ্যোগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মানবিক পুলিশ’ নামে ব্যাপক পরিচিতি পান। বিভিন্ন সময় তার উদ্যোগে অসহায় মানুষের চিকিৎসা, সহায়তা তহবিল সংগ্রহ এবং জরুরি সামাজিক সহায়তার বিষয়গুলো জনদৃষ্টি আকর্ষণ করে।
 

রাজনীতিতে আসার পেছনে তার প্রধান লক্ষ্য হিসেবে শওকত হোসেন জানিয়েছেন, দেশে একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। এর অংশ হিসেবে তিনি ইতোমধ্যে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি ‘বেওয়ারিশ ১২০ শয্যার সদর হাসপাতাল’ চালু করেছেন, যেখানে বেওয়ারিশ ও অসহায় মানুষ বিনা খরচে চিকিৎসাসেবা পাচ্ছেন।
 

শওকত হোসেন বলেন, তার রাজনীতি ক্ষমতা অর্জনের জন্য নয়; বরং মানবিক দায়িত্ব পালনের একটি কার্যকর মাধ্যম। বেওয়ারিশ ও অসহায় মানুষের জন্য উন্নত ও মর্যাদাপূর্ণ চিকিৎসা ব্যবস্থার নিশ্চয়তা দিতেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, মানবিক কর্মকাণ্ড, স্বচ্ছ ভাবমূর্তি এবং সামাজিক গ্রহণযোগ্যতার কারণে শওকত হোসেন নোয়াখালী-৫ আসনে একজন আলোচিত ও সম্ভাবনাময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।