ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পুতিনের বাসভবনে ড্রোন হামলার চেষ্টা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ল্যাভরভের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১১:৫৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১১:৫৭:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
পুতিনের বাসভবনে ড্রোন হামলার চেষ্টা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ল্যাভরভের ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় বাসভবন লক্ষ্য করে ইউক্রেনের একটি বড় ধরনের ড্রোন হামলার প্রচেষ্টা নসাৎ করে দেওয়ার দাবি করেছে ক্রেমলিন। গত ২৯ ডিসেম্বর দিবাগত রাতে নোভগোরোদ অঞ্চলে অবস্থিত এই বাসভবনে কিয়েভ একযোগে ৯১টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালায় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী সবকটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এই ঘটনাকে রাশিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে মস্কো।
 
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ বুধবার এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে কিয়েভ সরকারের 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের' চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়েছেন, সরাসরি প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে এই হামলার পর ইউক্রেনের সঙ্গে যেকোনো ধরনের শান্তি আলোচনার পথ ও অবস্থান আমূল পরিবর্তিত হবে। ল্যাভরভ অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, পুতিনের বাসভবনে হামলার বিপরীতে রাশিয়ার পাল্টা আঘাতের সময় এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ইতোমধ্যে নির্ধারণ করা হয়ে গেছে। মস্কোর এই কঠোর বার্তা ইউক্রেন যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
বিশ্লেষকদের মতে, সরাসরি প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে এই পরিমাণ ড্রোন মোতায়েন কিয়েভের রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে বিভিন্ন সীমান্ত এলাকায় ড্রোন হামলা হলেও নোভগোরোদ অঞ্চলের মতো স্পর্শকাতর স্থানে ৯১টি ড্রোন প্রেরণ ছিল নজিরবিহীন। রাশিয়া এই হামলার নেপথ্যে পশ্চিমা মদত থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে। মস্কোর প্রতিশোধমূলক হামলার হুমকির পর পুরো ইউক্রেন জুড়ে নতুন করে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা এখন চরম পর্যায়ে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।