ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর, সেনাবাহিনীর হাতে আটক ২৬ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৮:৪৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৮:৪৮:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর, সেনাবাহিনীর হাতে আটক ২৬ জন ছবি সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে সংঘটিত এই ঘটনায় ভবনের পাশাপাশি বিটিআরসির একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনের সামনে ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালানো হয়। এ সময় ভবনের বিভিন্ন অংশে ভাঙচুরের ঘটনা ঘটে।
 

আটক ব্যক্তিরা হলেন— সাব্বির, শাহিন, রিফাত, মঈন, অনিক, তারেক, হানিফ, রাব্বি, সোহানুল, দীপক হাজরা, তারেক আজিজ, সাজ্জাদ, শিপন, সিয়াম, ওনেস ইমরান, মনির, হারিস, মতিউর, রাজন শেখ, আবু সাদিক, মামুন, মজিবর, সালাউদ্দিন, রাকিব, আমিনুল ইসলাম ও আহমেদ সবুজ।
 

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বাইরে থেকে আসা কিছু মোবাইল ব্যবসায়ী বিটিআরসি ভবনের সামনে আন্দোলনের নামে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বিটিআরসির একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
 

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২৬ জনকে আটক করেছে। আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রকৃতভাবে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

এ ঘটনায় বিটিআরসি ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।