ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ক্ষতিগ্রস্ত ভাল্ভ বদলেছে তিতাস, গ্যাসের স্বল্পচাপ কাটতে লাগবে আরও সময়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৪:৪৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৪:৪৫:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
ক্ষতিগ্রস্ত ভাল্ভ বদলেছে তিতাস, গ্যাসের স্বল্পচাপ কাটতে লাগবে আরও সময় সংগৃহীত

রাজধানীর মিরপুর রোড এলাকায় বিস্ফোরিত বিতরণ লাইনের ক্ষতিগ্রস্ত ভাল্ভ প্রতিস্থাপনের কাজ শেষ হলেও গ্যাসের স্বল্পচাপ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার প্রক্রিয়া চলমান থাকলেও নেটওয়ার্কে চাপ স্থিতিশীল হতে সময় প্রয়োজন বলে জানানো হয়েছে।
 

শনিবার দুপুরের পর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ক্ষতিগ্রস্ত ভাল্ভটি নতুন ভাল্ভ দিয়ে প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। বর্তমানে গ্যাস সরবরাহ ধীরে ধীরে পুনরায় চালু করা হচ্ছে। তবে পুরো নেটওয়ার্কে চাপের ভারসাম্য ফিরে পেতে কিছুটা সময় লাগতে পারে, ফলে সাময়িকভাবে গ্রাহকদের ভোগান্তি অব্যাহত থাকতে পারে।
 

নেটওয়ার্কের চাপ সমন্বয় একটি ধীর প্রক্রিয়া উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, এই সময়ে গ্রাহকদের যে অসুবিধা হচ্ছে, সে জন্য তারা দুঃখিত। একই সঙ্গে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় কারিগরি কাজ অব্যাহত রয়েছে।
 

এর আগে তুরাগ নদীর তলদেশ দিয়ে যাওয়া একটি গ্যাস পাইপলাইনে ক্ষতির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস স্বল্পচাপ তৈরি হয়। তিতাসের তথ্যমতে, গত রোববার নদীপথে চলাচলকারী একটি জাহাজের নোঙরের আঘাতে ওই পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকেই ঢাকার বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহে মারাত্মক ব্যাঘাত দেখা দেয়।
 

শীত মৌসুম এলেই রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার অভিযোগ থাকলেও সাম্প্রতিক কারিগরি সমস্যাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কোথাও চুলা একেবারেই জ্বলছে না, আবার কোথাও গভীর রাতে সীমিত সময়ের জন্য অল্প চাপ পাওয়া যাচ্ছে বলে গ্রাহকদের অভিযোগ।
 

এই সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে হোটেল-রেস্তোরাঁ, বেকারি ও ছোট খাবারের দোকানগুলো। রান্না ব্যাহত হওয়ায় অনেক প্রতিষ্ঠান আংশিকভাবে ব্যবসা চালাতে বাধ্য হচ্ছে। বাসাবাড়িতে কেউ বৈদ্যুতিক চুলার ওপর নির্ভর করছেন, আবার কেউ বিকল্প হিসেবে বাইরে থেকে খাবার সংগ্রহ করছেন।
 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি পুরোপুরি সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং যত দ্রুত সম্ভব গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফেরানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।