ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৫:৪৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৫:৫০:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩২ বার পঠিত
নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’ সংগৃহীত

নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধারে দেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের জরুরি সতর্কতা ব্যবস্থা ‘মিসিং আর্জেন্ট নোটিফিকেশন (মুন অ্যালার্ট)’ চালু করা হয়েছে। একই সঙ্গে চালু হয়েছে নিখোঁজ শিশু সংক্রান্ত টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৩২১৯, যার মাধ্যমে সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে তথ্য জানাতে পারবেন।
 

মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে মুন অ্যালার্ট ও হেল্পলাইনের উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ। সিআইডি ও ‘অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে এই ব্যবস্থা চালু করা হয়।
 

সিআইডি জানায়, কোনো শিশু নিখোঁজ বা অপহৃত হওয়ার যুক্তিসংগত আশঙ্কা দেখা দিলে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে জরুরি সতর্কবার্তা জারি করা হবে। এই সতর্কবার্তা অফিসিয়াল ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপের পাশাপাশি অনলাইন ও প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল বিলবোর্ড, প্রয়োজনে মোবাইল এসএমএস ও সেল ব্রডকাস্টিংসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর মাধ্যমে প্রচার করা হবে, যাতে জনগণ দ্রুত তথ্য দিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে পারে।
 

নিখোঁজ শিশু সংক্রান্ত যে কোনো তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির মিসিং চিলড্রেন সেলের নম্বর ০১৩২০০১৭০৬০ অথবা টোল-ফ্রি হেল্পলাইন ১৩২১৯-এ জানানো যাবে। প্রাপ্ত তথ্য যাচাই, ঝুঁকি মূল্যায়ন এবং সতর্কবার্তা জারি, স্থগিত বা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিআইডির মিসিং চিলড্রেন সেল।
 

সিআইডি আরও জানায়, শিশু পাচার বা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের আশঙ্কা দেখা দিলে ইন্টারপোলের মাধ্যমে ‘ইয়েলো নোটিশ’ জারির ব্যবস্থাও নেওয়া হবে। পুরো প্রক্রিয়ায় শিশুর মর্যাদা, নিরাপত্তা ও গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে রক্ষা করা হবে।
 

অনুষ্ঠানে সিআইডি প্রধান বলেন, দেশে প্রতিনিয়ত বহু শিশু নিখোঁজ হচ্ছে, যাদের একটি বড় অংশ মানবপাচারের শিকার হচ্ছে। পার্শ্ববর্তী দেশে পাচার হয়ে অনেক শিশুকে যৌন নির্যাতন, অঙ্গহানি বা বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। কখনো কখনো হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন।
 

তিনি আরও বলেন, অনেক ঘটনায় শিশু অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়, এমনকি নিকটাত্মীয়দের জড়িত থাকার ঘটনাও দেখা যায়। এসব হৃদয়বিদারক পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, গণমাধ্যম ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
 

আন্তর্জাতিকভাবে নিখোঁজ শিশু উদ্ধারে জরুরি সতর্কতা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রে ১৯৯৬ সালে ‘অ্যাম্বার অ্যালার্ট’ চালু হয়, যা বর্তমানে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে কার্যকর রয়েছে। সিআইডি জানায়, ২০২৪ সালে সিলেটে পাঁচ বছর বয়সী শিশু মুনতাহা আক্তারের নিখোঁজ ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনার অভিজ্ঞতা থেকেই বাংলাদেশে একটি সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সতর্কতা ব্যবস্থার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়।
 

মুন অ্যালার্ট চালুর মাধ্যমে নিখোঁজ শিশু উদ্ধারে একটি রাষ্ট্র-নেতৃত্বাধীন, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর কাঠামো গড়ে উঠবে, যা শিশু সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।