ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইরানি বিক্ষোভকারীদের প্রতি ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ‘সহায়তা আসছে’, বাড়ছে যুদ্ধের শঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১২:২৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১২:২৩:২২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
ইরানি বিক্ষোভকারীদের প্রতি ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ‘সহায়তা আসছে’, বাড়ছে যুদ্ধের শঙ্কা ছবি সংগৃহীত

অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে আরও কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানের জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
 

ট্রাম্প তার পোস্টে লেখেন, “ইরানি দেশপ্রেমিকরা, প্রতিবাদ চালিয়ে যান। সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করুন। খুনি ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন—তাদের বড় মূল্য দিতে হবে।” তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের ওপর নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করা হয়েছে।
 

একই বার্তায় ট্রাম্প দাবি করেন, “সহায়তা আসছে” এবং ‘এমআইজিএ (Make Iran Great Again)’ স্লোগান ব্যবহার করেন, যা তার বহুল পরিচিত ‘Make America Great Again’-এর অনুকরণ।
 

ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ করতে পারে।
 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্ভাব্য সামরিক ও গোয়েন্দা পদক্ষেপের বিভিন্ন বিকল্প নিয়ে ট্রাম্পকে অবহিত করেছেন। এসবের মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার অভিযান এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল রয়েছে।
 

এদিকে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানি নেতারা আলোচনার জন্য তার সঙ্গে যোগাযোগ করেছেন, তবে প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে বৈঠকের আগেই কঠোর পদক্ষেপ নিতে হতে পারে।
 

চলমান সহিংসতার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ‘ভার্চুয়াল অ্যাম্বাসি ফর ইরান’ ইন্টারনেট বিচ্ছিন্নতার প্রস্তুতি নেওয়া, বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এবং স্থলপথে পার্শ্ববর্তী দেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।