ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৯:৩২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৯:৩২:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার লক্ষ্যে মাসব্যাপী ১৫টি বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম এই কর্মসূচিগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে দেশ এক ফ্যাসিবাদী কাঠামোয় বন্দি থাকায় জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন ছিল; এই গণভোট সেই ক্ষমতা পুনরায় জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার একটি ঐতিহাসিক সুযোগ।
 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদিক কায়েম বলেন, গণভোটে অংশগ্রহণ করা এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়া হলো জুলাই বিপ্লবের শহীদদের রক্তের পবিত্র আমানত রক্ষা করার দায়িত্ব। এই ভোটের মাধ্যমেই সংবিধানে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে, যেখানে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এছাড়া চাকরিতে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা, ইন্টারনেটে মৌলিক অধিকারের স্বীকৃতি, নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং সব ধর্ম ও মতাদর্শের মানুষের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এই গণভোটের অন্যতম লক্ষ্য। গুম, খুন ও ‘আয়নাঘর’ সংস্কৃতির স্থায়ী অবসান ঘটাতেও এই ভোট জরুরি বলে তিনি মন্তব্য করেন।
 

ডাকসুর ঘোষিত মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—সারাদেশে সরাসরি জনসংযোগ, অনলাইন ক্যাম্পেইন, রাষ্ট্র সংস্কার বিষয়ক সেমিনার, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং ‘জুলাই আহতদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা। এছাড়া ছাত্র ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করতে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান সফর, পথনাটক, মাইম প্রদর্শনী এবং বক্তৃতা প্রতিযোগিতার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ কেন্দ্রীয় সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।