ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

জম্মু-কাশ্মীরে মসজিদ ‘প্রোফাইলিং’: ভারতের পদক্ষেপের কড়া প্রতিবাদ পাকিস্তানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৯:৫৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৯:৫৭:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
জম্মু-কাশ্মীরে মসজিদ ‘প্রোফাইলিং’: ভারতের পদক্ষেপের কড়া প্রতিবাদ পাকিস্তানের সংগৃহীত ছবি
 

জম্মু ও কাশ্মীরে মসজিদ এবং মসজিদ পরিচালনা কমিটিগুলোর তথ্য সংগ্রহ বা ‘প্রোফাইলিং’ করার অভিযোগে ভারতের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ এই পদক্ষেপকে ধর্মীয় বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ এবং মুসলিম জনগোষ্ঠীর অধিকার ক্ষুণ্ন করার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে।
 

শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই ধরনের কার্যক্রম ওই অঞ্চলের মুসলিমদের মধ্যে ভয় সৃষ্টি ও তাদের সামাজিকভাবে একঘরে করে দেওয়ার একটি ধারাবাহিক চাপ প্রয়োগের অংশ। বিবৃতিতে বলা হয়, ধর্মীয় দায়িত্ব পালনকারী ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য, ছবি এবং ধর্মীয় পরিচয় জোরপূর্বক সংগ্রহ করা পদ্ধতিগত হয়রানির শামিল, যা উপাসকদের ধর্ম পালনের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে।
 

পাকিস্তানের এই প্রতিক্রিয়া আসে এমন এক সময়ে, যখন সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ‘ইন্ডিয়া হেট ল্যাব’ ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির তথ্যমতে, ২০২৫ সালে ভারতে মুসলিম ও খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের ঘটনা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার বড় অংশ ঘটেছে ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোতে।
 

বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, জম্মু-কাশ্মীরে ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো হিন্দুত্ববাদী আদর্শে প্রভাবিত একটি বৃহত্তর নীতির অংশ, যেখানে ইসলামবিদ্বেষ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। মসজিদ ও মুসলিম ধর্মীয় নেতাদের আলাদাভাবে লক্ষ্যবস্তু করা এই নীতির বৈষম্যমূলক চরিত্র স্পষ্ট করে বলেও মন্তব্য করা হয়।
 

ইসলামাবাদ আরও জানায়, জম্মু-কাশ্মীরের জনগণের ভয়, জবরদস্তি কিংবা বৈষম্য ছাড়া তাদের ধর্মীয় আচার পালনের মৌলিক অধিকার রয়েছে। একই সঙ্গে কাশ্মীরি জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করে বলা হয়, ধর্মীয় নিপীড়ন ও অসহিষ্ণুতার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে কণ্ঠ তুলে যাওয়ার অঙ্গীকার অব্যাহত থাকবে।
 

এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও বৈষম্য বৃদ্ধি পেয়েছে। এর অংশ হিসেবে বিতর্কিত নাগরিকত্ব আইন, ধর্মান্তরবিরোধী আইন, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং সংখ্যালঘু মালিকানাধীন সম্পত্তিতে অভিযানের কথাও তুলে ধরেছে এসব সংস্থা।
 

সম্প্রতি বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলা ও উৎসবের সাজসজ্জা ভাঙচুরের ঘটনাও ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগকে নতুন করে সামনে এনেছে। বিভিন্ন রাজ্যে উগ্র ডানপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে, যা সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।