ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

অটোরিকশা ছিনতাইয়ের জন্য হত্যা: ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার তিনজন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৬:৩৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৬:৩৫:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
অটোরিকশা ছিনতাইয়ের জন্য হত্যা: ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার তিনজন ছবি সংগৃহীত

সাভারের আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা মানব কঙ্কালের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। তদন্তে জানা গেছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এক কিশোর অটোরিকশা চালককে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই এবং লুণ্ঠিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
 

পিবিআই জানায়, গত শুক্রবার রাতে সাভারের আক্রান বাজার এলাকা থেকে মো. রনি মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে মো. এরশাদ আলী (৩৪) ও মো. আবুল কালাম (৫২) নামে আরও দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ও পরে বিক্রি করা অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১ ডিসেম্বর আশুলিয়ার আমিন মোহাম্মদ হাউজিং এলাকার একটি কাশবন থেকে মাথার খুলিসহ ৩৮ টুকরা মানব কঙ্কাল ও কিছু পরিধেয় কাপড় উদ্ধার করে পুলিশ। পরে নিখোঁজ এক কিশোরের পরিবারের সদস্যরা পোশাক শনাক্ত করার মাধ্যমে কঙ্কালটি অটোরিকশা চালক মিলন হোসেনের বলে নিশ্চিত করেন।

নিহত মিলন হোসেন (১৫) পেশায় অটোরিকশা চালক ছিলেন। তিনি গত ২৯ সেপ্টেম্বর বিকেলে অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন তার মা আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন এবং পরবর্তীতে অপহরণ মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন থাকাকালেই কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আদালতের নির্দেশে চলতি বছরের ১ জানুয়ারি মামলার তদন্তভার পায় পিবিআই।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা পূর্বপরিকল্পিতভাবে মিলনকে হত্যা করেন। ঘটনার দিন এক পলাতক আসামি অটোরিকশা ভাড়া করে মিলনকে আক্রান বাজার এলাকায় নিয়ে যান। সেখানে অন্যদের সঙ্গে যোগ দিয়ে আশুলিয়ার একটি কাশবনে যাওয়ার পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় চক্রটি। শনাক্ত এড়াতে অটোরিকশার রং পরিবর্তন করে তা বিক্রি করা হয়।

গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে হাজির করা হলে তারা দণ্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।